অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরিসহ নকল পণ্য বিক্রির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ রাত ১০:০৪

remove_red_eye

২৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএসটিআই এর অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, অনুমোদন হীন বিদেশী কসমেটিকস ও নকল পণ্য বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান জানান, একটি মুড়ি  তৈরির কারখানার বিএসটিআই এর অনুমোদন না থাকার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করায় আল মদিনা নামে একটি মুড়ি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন হীন বিদেশী কসমেটিকস ও নকল পণ্য বিক্রির অভিযোগে তিন কসমেটিকস ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিমান অব্যহত থাকবে বলেও জানান ভ্রম্যমান আদালতের বিচারক।