অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ রাত ১০:০১

remove_red_eye

২৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটের দিকে ভোলা সদর মডেল থানার চর সামাইয়া ইউনিয়নের খেয়াঘাট চৌরাস্তা সংলগ্ন রেন্টাল পাওয়ার প্লান্টের সামনে ভোলা বাসস্ট্যান্ড থেকে ভেদুরিয়া গামী পাকা সড়কের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্সসহ এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আটককৃত ব্যক্তি মোঃ রাকিব (২৭)। তিনি ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের শান্তির হাট এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে। এ সময় তার কাছ থেকে ১ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।