লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ বিকাল ০৪:৩১
২৫২
আকবর জুয়েল, লালমোহন : “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব " প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভোলার লালমোহনে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের বিভিন্ন সচেতনতা মূলক মহড়া প্রদর্শনী করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজ, সহকারী কমিশনার ভূমি মোঃ রেওয়াজনুল হক, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমিন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, সিপিপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমোহনের স্টেশন ইনচার্জ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি লালমোহনের ৪ নম্বর ইউনিটের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক হাওলাদার এবং ১ নম্বর ইউনিটের টিম লিডার জসিম উদ্দিন বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত