বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ রাত ১০:৪৯
২৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে বাস মালিক সমিতির ডিপো থেকে বাস সরিয়ে দেওয়ার পাশাপাশি বাজারের মধ্যে বাস চলাচলে বাঁধা , কাউন্টার ভাংচুর, ডিপোর সুপারভাইজার, চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে ভোলার অভ্যন্তরীন রুটে প্রায় ৫ ঘন্টা বাস ধর্মঘট করেছে শ্রমিক ইউনিয়ন।
এ সময় তারা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন। পরে দুপুর ২টার দিকে পুলিশের অনুরোধে সড়ক অবরোধ তুলে নিলেও বাস ধর্মঘট অব্যাহত ছিল। ধর্মঘটের প্রায় ৫ ঘন্টা পর বিকেল ৫ টর দিকে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপে পুনরায় বাস চলাচল শুরু হয়। ঈদকে সামনে রেখে হঠাৎ করে বাস ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েন এ রুটে চলাচলকারী ভোলার সাত উপজেলার শত শত যাত্রী।

বাস শ্রমিকরা জানান, সকালের ১০টার দিকে চরফ্যাশনের টিবি স্কুলের সামনে সিএনজি অটোরিকশার লোকজন তাদের একটি বাস আটকে চালক ও হেলপারকে মারধর করেন। একই সাথে চরফ্যাশন বাজারের মালিক সমিতির বাস ডিপো থেকে বাস বের করে দিয়ে সেখানকার বাস কাউন্টার ভাঙচুর ও সুপারভাইজারকে হেনস্তা করা হয়েছে। এ জন্য শ্রমিকরা এ ঘটনার বিচার ও তাদের জীবনের নিরপত্তার জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন। এ ঘটনার সঠিক সমাধান না হওয়া পর্যন্ত কোনো শ্রমিক বাস চালাবেন না। সিএনজি মালিক ও চালকরা এর আগেও একাধিকবার বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধর করেছে।
ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করে বলেন, কথায় কথায় সিএনজি চালকরা বাসের চালক ও হেলপারদের মারধর করে। যদিও মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে আদলতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও তারা বিভিন্ন সময়ে বাস শ্রমিকদের ওপর হামলা করে আসছে।
সিএনজি অবৈধ হয়েও বৈধ বাস বন্ধ করে দিতে চায়। এছাড়াও চরফ্যাশন বাজারের মধ্যে বাস মালিক সমিতির নিজস্ব ডিপো থাকা সত্বেও বিভিন্ন সময়ে সিএনজি মালিক সমিতির লোকজন বাজারে বাস ডুকতে বাঁধা দিচ্ছে। অথচ চরফ্যাশন বাজারের সদর রোডে অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলাচল ও অবস্থান করছে।
ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা অসিম দত্ত জানান, সিএনজি চালিত অটোরিকশার নেতৃবৃন্দ জোরপূর্বক বাস মালিক সমিতির নিজস্ব ডিপো থেকে বাস বের করে দেয়। এ সময় কাউন্টার ভাঙচুর ও সুপারভাইজারকে হেনস্তা করা হয়। এ ঘটনায় বাস শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়েছে। পরে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তাদের অনুরোধে বিকেল থেকে পুনরায় বাস চালু করা হয়।

তবে ভোলা জেলা সিএনজি ও হালকা যান মালিক সমিতির সভাপতি মো. মাকসুদুর রহমান জানান, জিএনজির কোনো লোক বাস শ্রমিকদেরকে মারধর করেননি। এমনকি সিএনজির কেউ ডিপো থেকে বাস বের করে দেয়নি। তবে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করায় তারা বাস বের করে দিয়েছে।
ভোলার শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মো. আবদুল গণি জানান, খবর পেয়ে তারা এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দিয়েছেন।
চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জানান, বাজারের যানজট নিরশনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীবাহী বাস বাজারের উত্তর পাশে নতুন বাসস্ট্যান্ড থেকে ছাড়ার কথা। কিন্তু তারা সেটি অমান্য করায় সোমবার সকালে ডিপোতে গিয়ে বাস নতুন স্ট্যান্ডে নিয়ে যেতে বলা হয়েছে। তবে তাদেরকে জোর করে কেউ বের করে দেয়নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত