অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ রাত ১০:৪৭

remove_red_eye

৩৪০

বাংলার কণ্ঠ প্রতিবেক : ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত । আজ সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা নির্বিঘ্ন করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রমের ওপর জোর দেওয়া হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।