অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ রাত ০৯:৫২

remove_red_eye

২৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে । সোমবার (৯ মার্চ) গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এবং গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যরা অংশ নিয়ে শিক্ষা সুরক্ষা, সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক মো. আজাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন। কর্মসূচি সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ ও মো. কামরুজ্জামান।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিক্ষা সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।