অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ দুপুর ০১:৫২

remove_red_eye

১৮৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার — সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৮ মার্চ) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ভোলা, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা, ভোলার যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর ক্রমবর্ধমান অবদান ও সাফল্যের কথা তুলে ধরে বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা বিস্তার, অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা গেলে নারীর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
 
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে নারীরা শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও নেতৃত্বসহ সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। সমাজের সকল বাধা ও সংকীর্ণতার বেড়াজাল ভেঙে আত্মবিশ্বাসের সাথে নারীদের এগিয়ে আসতে হবে এবং নিজেদের সক্ষমতা দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং নারীদের নেতৃত্ব বিকাশে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা গেলে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী নেতৃবৃন্দ, সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...