অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোলার চরে তরমুজের জমির বিরোধ নিয়ে সন্ত্রাসীদের গুলিতে কৃষক আহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ দুপুর ০১:৪৬

remove_red_eye

১৫৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনার মধ্যবর্তী চরে জমি-জমা বিরোধ নিয়ে এক কৃষকের উপর গুলি করার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ কৃষক মো. সুমন সরদার (৩০) ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার কাঁধে ৪ টি ছররা গুলি লেগেছে। রোববার (৮ মার্চ) ভোরে উপজেলার রাজাপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনার ভোলারচরে এ ঘটনা ঘটে। আহত সুমন রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির সর্দারের ছেলে।
 আহত সুমন জানান, রোববার সকালে সুমনসহ কয়েকজন কৃষক চরে গরু চড়াতে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরবর্তীতে গুলিবিদ্ধ সুমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সুমনের অভিযোগ, চরের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। বিরোধীয় জমিতে করা তরমুজের চাঁদাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ওইঘটনাকে কেন্দ্র করে তার উপর গুলি ছুড়েছে।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর স্থানীয় প্রভাবশালী সেলিম, মিন্টু খাঁ, ও ইকরাম খাঁ সহ কয়েকজন চাঁদা দাবি করে আসছিল। অন্যদিনের মতোই রোববার সকালে সুমন, তার চাচাতো ভাই ফয়সাল, রিয়াজ,, জুয়েল, সিরাজ ও রিপন চরে গরু নিয়ে যান। সেখাই আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীদের ছোড়া গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামসুল আলম জানান, সুমন তার বাম হাতের বাহুর উপরে চারটি স্প্রীন্ট আছে। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রয়োজনে সার্জারী করা করা হবে। রোগী এখন ঝুঁকিমুক্ত।
 
ভোলা সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জানান, ঘটনার পর পর চরে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনীব্যবস্থা নেয়া হবে। আহতর পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...