অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে চোরাই মালামাল উদ্ধার,দুই যুবক গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ দুপুর ০১:৪৫

remove_red_eye

২৩৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক চুরির ঘটনায় চোরাই মালামালসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ মার্চ) ভোলা পুলিশের মিডিয়া সেল, সূত্রে জানা যায়, ভোলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, বোরহানউদ্দিন থানার উত্তর দালালপুর গ্রামের বাসিন্দা মোঃ নাছির আহম্মেদ (৬০)-এর বসতঘরে চুরির ঘটনায় মামলা দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের সহায়তায় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বোরহানউদ্দিন থানার বাসিন্দা মোঃ ইয়ামিন (১৮) ও মোঃ সাকিব (১৮)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা (কুয়েতি দিনার), ব্র্যান্ডের হাতঘড়ি, বিভিন্ন স্বর্ণালঙ্কার (গোল্ড প্লেট ও ইমিটেশন) এবং চুরির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালগুলো বাদী শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...