বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:০৬
২৮০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় সাংস্কৃতিক সংগঠন আলহেরা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) ভোলা জেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক বিলাল হোসাইন নূরী। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ উল্লাহ স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ বাড়ায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তফা কামাল এবং ভোলা জেলা বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন। অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইফতার মাহফিলে আলহেরা শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত