অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:০০

remove_red_eye

৩৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম  শনিবার বিকালে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ইব্রাহিম পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্ত মুন্সী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোজাম্মেল মাল।
পরে জব্দকৃত গাঁজা এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।