অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৬ দুপুর ০১:৫৬

remove_red_eye

২৭৯

আকবর জুয়েল,লালমোহন: ভোলার লালমোহনে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে লালমোহন থানার এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ পশ্চিম চর উমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি ৯ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জামাল (৫০), পিতা মৃত ওসমান গনি এবং মো. আকবর (৩০), পিতা মো. মিলন বেপারী। এসময় তাদের কাছ থেকে ২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।