অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) রাতে ভোলা সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে কোষ্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এক প্রেস রিলিজের মাধ্যমে জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল ভোলা সদর থানাধীন শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মোঃ সোলেমান বাদশা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলার বড় চর সামাইয়া শান্তিরহাট এলাকার বাসিন্দা।
অপরদিকে একইদিন রাত ৯টার দিকে ভোলা সদর থানাধীন ৯ নম্বর সদূরচর এলাকায় আরেকটি অভিযান চালায় কোস্ট গার্ড। ওই সময় প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ হাশেম (৪৪) নামের আরেক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি সদূরচর এলাকার বাসিন্দা।
এদিকে আটককৃতদের কাছ থেকে জব্দ করা গাঁজা ও তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...