অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

কবি রিপন শান এর ৫১জম জন্ম দিনে আলোচনা ও ইফতার মাহফিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

৩১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নদীবাংলার কবি, কলেজ শিক্ষক, কণ্ঠশিল্পী, বীরমুক্তিযোদ্ধার সন্তান, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক রিপন শানের ৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে জীবন ও সাহিত্য মূল্যায়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
৩ মার্চ ২০২৬ সন্ধ্যায় লালমোহন ফুডপ্লেস চাইনিজ রেস্টুরেন্টে লালমোহন মিডিয়া ক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বহুগুণে গুণান্বিত কবি রিপন শান লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ- ভোলা জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান, ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজিজ শাহীন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ মিয়া, জলসিঁড়ি সাহিত্য আসর ভোলার সভাপতি বিশিষ্ট শিশুসাহিত্যিক শাহাব উদ্দিন শামীম, বাংলাবাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলান মো. সালাউদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা যুবদলের সভাপতি ও গীতিচয়ন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, লালমোহন পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস ফরাজী, উপজেলা যুবদল নেতা মহিউদ্দিন মারুফ, নিজাম উদ্দিন মিয়া প্রমুখ ।
সভায় সভাপতিত্ব করেন লালমোহন মিডিয়া ক্লাবের বর্তমান সভাপতি প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজান হাওলাদার। এ সময় বক্তারা কবি রিপন শানের সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনরা উপস্থিত ছিলেন। মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন - লালমোহন মিডিয়া ক্লাবের সদস্য সাংবাদিক মাওলানা মোঃ নেছার উদ্দিন ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...