অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় রমজানে বাজার মনিটরিং ২ ব্যবসায়ীকে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৬ দুপুর ১২:৫১

remove_red_eye

৩৭৮

নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে

বাংলার কন্ঠ প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ভোলা  সদর উপজেলার নতুন বাজার কিচেন মার্কেটে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (০৩ মার্চ) পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শন, ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে সচেতন করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ২জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।