বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা মার্চ ২০২৬ দুপুর ০২:৪৪
২১৫
গত শনিবারের পর আজ সোমবার আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। আজ দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা।
শনিবার দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় গতকাল রোববার থেকে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম প্রতি ভরি বেড়ে হয় ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। তারপর আজ আবার বাড়ল সোনার দাম। ফলে এই সপ্তাহের প্রতিদিনই দাম বাড়ছে।
এর আগে গত সপ্তাহে দুইবার সোনার দাম বাড়ানো হয়। সেবার দুই দফায় সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। এবার এক দফায় বাড়ল ৪ হাজার টাকার বেশি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ সকালেেএক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে; সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া।
আজ বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা। এ ছাড়া সনাতনি পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।
গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।
মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। মাঝে কিছুদিন সোনার দাম কমার পর গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, আজ ইতোমধ্যে সোনার দাম আউন্সপ্রতি ৭৮ ডলার ৫৯ সেন্ট বেড়েছে। ফলে সোনার দাম এখন আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৩৫৭ ডলার।
গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে ৬৪৪ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭০৬ ডলার।
মনপুরায় নিষিদ্ধ সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দল নেতার মামলা
মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র অ্যাম্বুলেন্স বিকল
ভোলায় সুজনের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
লালমোহনের বেতুয়া খালে অবৈধ ১০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস
লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ
৩৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প একনেক সভায় অনুমোদন
আ.লীগের নেতাকর্মীসহ যে কেউ স্থানীয় নির্বাচন করতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক