অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে ভোলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৬ সকাল ১১:৪৬

remove_red_eye

৩০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি উপলক্ষ্যে রবিবার ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে  বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভার সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান ।
সভায় উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন,ভোলা  পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।