অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা মার্চ ২০২৬ সকাল ১১:৪২

remove_red_eye

২১৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : অভয়াশ্রমে নিরাপদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাসের জন্য ভোলার মেঘনা নদী ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রবিবার থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এতে করে জেলেরা আগামী দুই মাস মাছধরা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞা কালিন নদীতে সব ধরনের মাছ শিকার, বাজারজাত, সংরক্ষণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
রবিবার সকাল থেকে ভোলার মেঘলা তেঁতুলিয়া নদী জেলে শূন্য হয়ে পড়েছে। প্রতিদিন নদীতে শত শত জেলে নৌকা মাছ ধরার জন্য নদীতে দেখা গেলেও এখন সেই নদী ফাঁকা পড়ে আছে। নিষেধাজ্ঞা শুরুর আগেই জেলেরা তাদের নৌকা ও জাল নদী থেকে তুলে নিয়েছেন। পাশাপাশি মাছঘাট গুলোতেও নেই বেচাকেনা। আড়তদাররাও মাছ বেচাকেনা বন্ধ করে মাছের বাক্স ধুয়ে মুছে পরিষ্কার করে আগামী দুই মাসের জন্য মাছ বেঁচা কেনা বন্ধ করে দিয়েছে।
এদিকে নিষেধাজ্ঞার প্রথম দিন রবিবার ভোলা মৎস্য বিভাগ নৌ পুলিশের সহায়তায় নদীতে অভিযান পরিচালনা করে। এসময় প্রায় ৫,০০০ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরবর্তীতে ইলিশা ফেরিঘাট সংলগ্ন কোস্ট গার্ডের পল্টুনের নিকট জনসম্মুখে আগুনে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, নিবন্ধিত ১ লাখ ৬৮ হাজার জেলের মধ্যে ৯০ হাজার ২১৩ জনকে মাসে ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এছাড়া ১৩ হাজার ৬০০ জেলেকে বিশেষ খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিবন্ধিত প্রায় ৬৮ হাজার জেলে এই সহায়তার বাইরে থাকছেন বলে দাবি মৎস্যজীবীদের।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...