অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা মার্চ ২০২৬ বিকাল ০৪:১৭

remove_red_eye

২২৪

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশি যারা আছেন, তারাই আমাদের প্রাধান্য প্রায়োরিটি। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা করা। আমি নিজেই প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল এয়ারপোর্টে গিয়েছি বিমানমন্ত্রীর সঙ্গে। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজটা ঠিকভাবে করছি, যাতে কোনো ডিসট্রেস আমাদের সিটিজেনসদের হয় না। দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন অথবা যারা বিদেশে কোনো না কোনোভাবে দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে।

মধ্যপ্রাচ্যের এ পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের দেশের ওপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? বিশেষ করে জ্বালানি সংকটসহ এ ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, না, এই মুহূর্তে আমাদের যে স্টক আছে সেটা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু যেগুলা হচ্ছে অস্বাভাবিক... এই সংকট আমরা আগেও দেখছি। বিভিন্ন সময়ে কিছু এনার্জি রিলেটেড মানে একটু ফ্লাকচুয়েশন হতে পারে, কিন্তু আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলো নিয়ে তেমন শঙ্কিত হওয়ার কিছু নেই।

আর আমরা চাই ডিস্কেলেশন হোক এই সমস্যা ডিপ্লোম্যাসির মাধ্যমে। আমরাও আহ্বান জানাচ্ছি। যারা আমাদের অপেক্ষমাণ প্যাসেঞ্জার আছেন, এখানে আমরা সহায়তা দিচ্ছি তাদের, যেমন ধরেন বিভিন্ন কাজের জন্য যাচ্ছেন তাদের ভিসা হয়তো মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এগুলো এক্সটেন্ড করা। তো আমরা ডিপ্লোম্যাটিক কমিউনিটির সঙ্গে আলাপ করছি, যে দেশগুলো আছে যেখানে আমাদের লোকজন কাজে যাচ্ছেন।পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল আমাকে ইফতারের ১৫ মিনিট আগে বললেন, তুমি অ্যাডভাইজার, তুমি দ্রুত এয়ারপোর্টে বিমানমন্ত্রীর সঙ্গে যাও। ইফতার তোমার গুরুত্বপূর্ণ না, আমার অপেক্ষমাণ যাত্রী গুরুত্বপূর্ণ, সেখানে যাও। সেখানে গিয়ে পর্যবেক্ষণ করো। মানে দেই আর ওকে এবং তাদের কোনো ডিসট্রেস থাকলে এটা যাতে আমরা ইমিডিয়েটলি মানে এড্রেস করি।’

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...