অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ারের যাত্রা শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৭

remove_red_eye

১৭৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আল-আকসা হাসপাতাল ডায়াগনস্টিক এন্ড চক্ষু কেয়ার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। কর্তৃপক্ষ জানায়, আগামী ১ মার্চ থেকে হাসপাতালটি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা প্রদান শুরু করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের ভোলা পত্রিকা-এর সম্পাদক মোঃ শওকত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ভোলা প্রতিনিধি অ্যাডভোকেট নজরুল হক অনু, কালবেলা ভোলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আমার দেশ ভোলা প্রতিনিধি মোঃ ইউনুস শরীফ, বাসস ভোলা প্রতিনিধি আল আমিন শাহরিয়ার, বাংলাদেশ প্রতিনিধি ভোলা প্রতিনিধি মোঃ জুন্নু রায়হান এবং ভোলা নিউজ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোলায় মানসম্মত ডায়াগনস্টিক ও বিশেষায়িত চিকিৎসা সেবার চাহিদা দিন দিন বাড়ছে। এ চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি ও দক্ষ জনবল নিয়ে কাজ করবে হাসপাতালটি। রোগীদের সেবা প্রদানে মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, এখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি আধুনিক প্যাথলজি বিভাগ, ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, মা ও শিশু স্বাস্থ্যসেবা, সাধারণ ও ল্যাপারোস্কোপিক সার্জারি, ২৪ ঘণ্টা গাইনী ও ধাত্রীবিদ্যা সেবা এবং নিরাপদ ডেলিভারির সুবিধা থাকবে। এছাড়া টিকা ও শিশু সুরক্ষা কর্মসূচি, আবাসিক চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক চিকিৎসা এবং বিদেশগামীদের মেডিকেল চেকআপের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আরিফ হোসেন লিটন ও ব্যবস্থাপনা পরিচালক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “স্বাস্থ্যসেবা আমাদের অঙ্গীকার। ভোলাবাসীর দোরগোড়ায় নির্ভরযোগ্য চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
তারা স্থানীয় জনগণের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...