অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনের শশীভূষণে ইয়াবা বিক্রয়ের সময় মাদক ব্যবসায়ী গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪২

remove_red_eye

২৬৯

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ইব্রাহিম মোল্লা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের ফজলে আলী সর্দার বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে মাদক বিক্রি করার সময় আটক করা হয়। মাদক বিক্রেতা ইব্রাহিম মোল্লা উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর আইচা ৭নং ওয়ার্ডের আবদুল মালেক মোল্লার ছেলে। বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া মাদক কারবারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। শশীভূষণ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই হাফিজ জানায়, এস আই ইকবালের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর আইচা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদকসহ এই চক্রের সদস্যকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...