অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

খাল খননের দাবীতে ভেদুরিয়ায় কৃষকদের মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৯

remove_red_eye

১৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিন, চর ভেদুরিয়া, ভাঙ্গা ব্রিজ, খাল পূর্ণ খনন, ও সংস্কারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভেদুরিয়া ইউনিয়নের হাজিরহাট বান্দের পারের স্থানীয় কৃষক ও বাসিন্দাদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিনের মোতাহার খালটির ১০ কিলোমিটারের মতো ভরাট হয়ে যাওয়ার কারণে চর ভেদুরিয়া, পাতা ভেদুরিয়া, ডুবা ভেদুরিয়া পাড়া, হাজির হাট, দক্ষিণ ভেদুুরিয়া পাড়া, নামার চর পাড়া, করিম উদ্দিন পাড়া, আদর্শ পাড়া, পূর্ব কান্দা পাড়া, পশ্চিম কান্দা পাড়া, দক্ষিণ মাথা পাড়া, মধ্য কান্দা পাড়াসহ প্রায় ১৩টি গ্রামের কৃষকরা কৃষি ফসল করতে পারছেন না। যার ফলে বছরের পর বছর কৃষকদের ফসলি জমি খালি মাঠে পরিণত হয়ে পরে থাকে।
ভুক্তভোগী কৃষকরা বলেন, খাল খননের জন্য ভোলা জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় এলজিইডির কার্যালয় দরখাস্ত দেওয়া হলেও খাল খননের পদক্ষেপ নিচ্ছেন না তারা। আর তাই নিরুপায় হয়ে স্থানীয় কৃষক ও বাসিন্দাদের আয়োজনে এ মানববন্ধন। দ্রুততম সময়ের মধ্যে যেন ভোলার ভেদুরিয়া ইউনিয়নের চর করিমদ্দিন মোতাহার খালটি খনন করে কৃষকদের কৃষি কাজে ব্যবহার উপযোগী করা হয় এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...