বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২০ রাত ১২:১৯
৮৪৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাবসায়ী আলাউদ্দিন হত্যার এক বছর পেরিয়ে গেলেও চাঞ্চল্যকর মামলার মূল ঘাতক চিহ্নিত হয়নি এমনকি প্রকৃত আসামীদের গ্রেফতার পর্যন্ত হয়নি। উল্টো প্রকৃত ঘটনা ধামাচাপ দিয়ে নিহতের স্ত্রী ও ৪ অবুঝ শিশু সন্তানদের বাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। এমনকি নিহতের মেঝ শিশু সন্তাককে অপহরনের চেষ্টা করা হয়। এমন পরিস্থিতিতে ভীত সন্ত্রস্থ অসহায় পরিবারটি তাদের জীবনের নিরাপত্তা ও প্রকৃত আসামীদের গ্রেফতারসহ দ্রæত বিচারের দাবী জানিয়ে বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন আলাউদ্দিন মোল্লার স্ত্রী শাহনাজ আক্তার রিতু । শিশু সন্তান নিয়ে অভিযোগ তুলে ধরে এ সময় কান্নায় ভেঙে পড়েন শাহনাজ। তিনি বলেন, গত বছরের ৬ অক্টোবর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আলাউদ্দিনকে রাতে গলা কেটে হত্যা করা হয়। স্বামী হত্যা মামলার বাদি তার হওয়ার কথা ছিল। কিন্তু তাকে না জানিয়ে বাদি হয়েছেন আলাউদ্দিনের ভাই মোঃ জাফর। আলাউদ্দিন কম্পিউটার চালাতে পারতেন না। তাই তার লাখ লাখ টাকার লেন দেন পোষ্টিং দিতেন পাশ^বর্তী বাড়ির মাদ্রাসা শিক্ষক শামিম মাস্টার। ওই শামিম মাস্টার জানতেন আলাউদ্দিনের সকল টাকার হিসাব। ঘটনার রাতে আলাউদ্দিনের গলায় ছুরিকাঘাত করার পর আলাউদ্দিন বাড়ির দিকে ছুটে আসেন। তাকে হাসপাতালে মটর সাইকেল যোগে নেয়ার পথে পুনরায় হত্যা নিশ্চিত করা হয়। ওই সময় শামিম মাস্টার কোথায় ছিলেন । তার ভূমিকা কি ছিল। এমন নানা প্রশ্ন তুলে ওই হত্যার নেপথ্যে শামীম মাষটারের তার হাত ছিলো বলে অভিযেগ করেন। অথচ প্রথম থেকে নিজেকে আড়াল করে মামলা অন্যদিকে নেয়ার চেস্টা চালায় এরা। সঠিক তদন্ত হলে অনেক রহস্য বের হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাহনাজ আরো অভিযোগ করেন আলাউদ্দিন ডাচবাংলাসহ, বিভিন্ন ব্যবসা ছিল। তিনি আরো অভিযোগ করেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান এজেন্ট ব্যাংকে ওই দিন ৬০ /৭০ লাখ টাকা ছিল। কাগজের কাটুন ভর্তি এই সব টাকা হাতিয়ে নেন দেবর জামালসহ শামিম মাস্টাররা। এই সব টাকার হিসাব চাওয়ায় শ্বশুর , দেবর ও শামিম মাস্টার তাকে বাড়ি থেকে উৎখাত করতে ওই বাড়ি বিক্রি করার চেস্টা চালায়। উপায়ন্ত না পেয়ে মনপুরা উপজেলা চেয়ারম্যানের কাছে হিসাবের জন্য লিখিত আবেদন করি। উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ৪ ইউপি চেয়ারম্যানসহ একটি টিম কয়েক দফা তদন্তে আলাউদ্দিনের রেখে যাওয়া কোটি টাকার হিসেবে নয়ছয় ও লোপাট করার প্রমান পেয়েছেন। যার লিখিত প্রতিবেদন তুলে ধরেন শাহানাজ আক্তার। শাহনাজ অভিযোগ করেন, তিনি যাতে স্বামী হত্যার বিচার না চান এবং সম্পত্তির ভাগ না চান, এ জন্য তার ১০ বছর বয়সী মেঝ মেয়েকে দুই দফা অপহরণ করা হয়। পরে ফেরত দিয়ে যায়। বার বার ভয়ভীতি দেখানো হচ্ছে। এ অবস্থায় শাহনাজ আক্তার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। স্বামীর হত্যার বিচার পাওয়ার বিষয় যেমনি অনিশ্চিত তেমনি সন্তানদের অধিকার ও ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়েছেন শাহনাজ আক্তার। অপর দিকে আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আক্তার রিতু বাদী হয়ে স্বামীর হত্যা নিয়ে গত ৩ সেপ্টেম্বর মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দশজনকে আসামী করে পৃথক একটি মামলা করেন। ওই মামলায় শ্বশুর মজিবল হক মোল্লা, দেবর জামাল, জাফর, মহসিন, মাইনুদ্দিন, সামসুদ্দিন, প্রতিবেশি শামীম মাষ্টার ও পুরাতন মামলার তিন আসামী জয়নাল, আবু কালাম ও দিবাকরকে আসামী করা হয়। অন্যদিকে মনপুরা থানায় প্রথম দায়ের করা মামলায় ১ জন ছাড়া সকল আসামী জামিনে বের হয়ে তাদের হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শাহনাজের ৪ সন্তান ও শাহানাজের পিতা আবুল কাশেম, ভাই আবুল কালাম।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক