অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় অপুষ্টি শনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩৭

remove_red_eye

২২৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে কমিউনিটি পর্যায়ে তীব্র অপুষ্টি শনাক্তে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মাঠ পরিদর্শন উপলক্ষে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
তেঁতুলিয়া মা ও শিশু ফোরামে আয়োজিত ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৬০ জন মাকে ‘এমইউএসি অ্যাপ্রোচ’ ব্যবহার করে তীব্র অপুষ্টি (এসএএম/এমএএম) সনাক্তকরণের পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া মায়েদের প্রত্যেককে একটি করে এমইউএসি টেপ দেওয়া হয়, যাতে তাঁরা নিজ নিজ পরিবার ও কমিউনিটিতে শিশুদের পুষ্টি অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে পারেন।
আয়োজকেরা জানান, উদ্যোগটির লক্ষ্য হলো তীব্র অপুষ্টি দ্রুত শনাক্ত করা, প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত রেফারেল ও চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবার ও কমিউনিটিকে পুষ্টিবিষয়ক সচেতনতায় যুক্ত করা। মাঠপর্যায়ে মায়েদের সম্পৃক্ততার মাধ্যমে শিশুস্বাস্থ্যের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব বলেও তাঁরা আশা প্রকাশ করেন।
ক্যাম্পেইন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং কমিউনিটি ক্লিনিকের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় গর্ভবতী নারী, প্রসূতি মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের কয়েকটি পরিবারেও খোঁজ-খবর নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের ডা. শেখ মুহাম্মদ হেজবুল্লাহ, প্রকল্প সমন্বয়কারী মো. আবু বকর তানভীর, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো. মিঠুন মন্ডল, কারিগরি কর্মকর্তা (সিএম) মো. মাসুম বিল্লাহ এবং সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মো. এমরান হোসেন। 

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...