অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিখোঁজের নাটক ৩ মাসের শিশু উদ্ধার আদালতের মাধ্যমে অভিভাবকের জিম্মায়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৩২

remove_red_eye

২৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নিখোঁজ হওয়া তিন মাস বয়সী শিশু জিন্নাতকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার রহস্য উন্মোচন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে শিশুটিকে তার অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা ৪৫ মিনিটে মোসা. সুমাইয়া আক্তার (৩০) তার তিন মাসের শিশু জিন্নাতকে টিকা দেওয়ার উদ্দেশ্যে মালের হাট বাজারের টিকাকেন্দ্রে যান। পরে তিনি দাবি করেন, দুই অজ্ঞাত মহিলা তাকে ২০০ টাকার নোট দিলে তিনি অস্বাভাবিক হয়ে পড়েন এবং সুযোগে শিশুটিকে নিয়ে যায়। এ বিষয়ে স্থানীয়ভাবে সংবাদ ছড়িয়ে পড়ে।
ঘটনার পর ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ভোলা সদর থানা-র সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর থানা, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তাৎক্ষণিক চিরুনি অভিযান ও তল্লাশি শুরু করে। পাশাপাশি বিভিন্ন লঞ্চঘাটে সতর্কতা জারি করা হয়।
তদন্তের এক পর্যায়ে পুলিশ হেফাজতে সুমাইয়া আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে তিনি স্বীকার করেন, তার খালা আমেনা বেগমের মেয়ের সন্তান না থাকায় তিনি স্বেচ্ছায় শিশুটিকে দত্তক দিতে রাজি হন এবং বিষয়টি আড়াল করতেই অপহরণের নাটক সাজান।
পুলিশ জানতে পারে, আমেনা বেগম একই দিন দুপুরে ‘দোয়েল পাখি-১০’ লঞ্চযোগে শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যমে লঞ্চ কর্তৃপক্ষ তাকে আলাদা রাখে এবং কোস্টগার্ডকে অবহিত করা হলে তারা লঞ্চে গিয়ে আমেনা বেগম ও শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।
পরে ভোলা সদর থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকায় গিয়ে তাদের জিম্মায় নিয়ে ভোলায় ফিরিয়ে আনে। নিখোঁজ শিশু জিন্নাতকে জিডির ভিত্তিতে আদালতের মাধ্যমে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটন করায় স্থানীয় জনগণ ভোলা জেলা পুলিশের প্রতি আস্থা ও স্বস্তি প্রকাশ করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...