অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৫

remove_red_eye

২৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঙ্গাসিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন থানা পুলিশের এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ টহল ডিউটিকালে স্থানীয় জনগণের সহায়তায় তাদের হাতেনাতে আটক করেন। গ্রেপ্তাররা হলেন— মোঃ নোমান (২৬), পিতা: মানছুর; মোঃ ইব্রাহিম (৪০), পিতা: মৃত ছাদেক; এবং মোঃ রাইহান (১৯), পিতা: ইব্রাহিম খলিল। তারা সবাই পাঙ্গাসিয়া ৪নং ওয়ার্ড, পশ্চিম চরউমেদ ইউনিয়নের বাসিন্দা।
আসামিদের হেফাজত থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসেবে একটি ১৬ ইঞ্চি লম্বা লোহার দা, একটি ১৮ ইঞ্চি লম্বা লোহার বটি, একটি সুপারি গাছের চেরা ও একটি ৩৬ ইঞ্চি লম্বা বাঁশের লাঠি উদ্ধার করে জব্দ করা হয়েছে।
থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত নোমান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে লালমোহন থানায় আগেও তিনটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ও লালমোহন থানার ওসির তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় লালমোহন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, ভোলার প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...