অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ডিম মুরগির মাংস বিক্রি শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৬

remove_red_eye

১৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানকে সামনে রেখে  রমজান উপলক্ষে  সাধারণ মানুষের নাগালের মধ্যে আমিষ জাতীয় খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ভোলায়  সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগির মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: বেলাল হোসেন।
এসময় জেলা প্রশাসক মো: বেলাল হোসেন বলেন, প্রান্তিক মানুষের জীবন মান সহজ করার জন্য এমন উদ্যোগে বাজারে চাপ কমে আসবে। সকল শ্রেনীর মানুষ সুলভ মূল্য আমিষের চাহিদা পূরন করতে পারবে। 
সংস্লিষ্টরা জানায়,এ কর্মসূচি চলবে পুরো রমজান মাস ধরে। এর কার্যক্রমের অংশ হিসেবে  ভ্রামমান ব্যানারে সুলভ মূল্যে  দুই লক্ষ পিচ ডিম, দুই হাজার কেজি মুরগীর মাংস ও দুই হাজার লিটার দুধ প্রান্তিক মানুষের মাঝে  বিক্রি করা হবে। এর মধ্যে দুধ ৮০ টাকা লিটার,ডিম ৩২ টাকা হালি ও মুরগির মাংস ১৬০ টাকা দামে বিক্রি হবে।
এসময় ভোলা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. শাহীন মাহমুদসহ জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সদস্য ও খামারিরা উপস্থিত ছিলেন।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...