অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় অবৈধ বেহুন্দী জাল জব্দ ও ধ্বংস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩১

remove_red_eye

২৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ পর্যায়ের সপ্তম দিনে মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করেছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, ভোলা সদর উপজেলা মৎস্য বিভাগ ও  বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে ০১টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করে। জব্দকৃত জালটি পরবর্তীতে খেয়াঘাট সংলগ্ন কোস্ট গার্ডের পল্টুনের নিকট জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়,  মৎস্য সম্পদ রক্ষা ও প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।