অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


চরফ্যাশন আধুনিক বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৫

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলা শহরে সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে ভোলা-চরফ্যাশনগামী সব বাস মুখারবান্দা সংলগ্ন আধুনিক বাসস্ট্যান্ড থেকে চলাচল শুরু করেছে।
এছাড়া শহরের যানজট কমাতে সিএনজি চলবে ফায়ার সার্ভিস সংলগ্ন নতুন স্ট্যান্ড থেকে। ব্যাটারি চালিত অটো রিকশাগুলো বাজারের বাইরে থেকে চলাচল করবে, যাতে বাজার এলাকার ভেতরে অপ্রয়োজনীয় ভিড় ও বিশৃঙ্খলা না তৈরি হয়।
গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানজট নিরসনে চরফ্যাশন উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।