বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:০৯
২৫৪
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার চরপাতা এলাকা থেকে ইয়াবার চালানসহ মোঃ মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের অপারেশন টিম। মহিউদ্দিনের বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজি, জমিদখলসহ নানা অভিযোগ রয়েছে বলেও জানান স্থানীয়রা।
সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক হামিনুর রশিদ জানান, আটক মহিউদ্দিন ইয়াবা ব্যবসায় জড়িত। ইয়াবার চালানসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ওই দপ্তরের এসআই তরিকুল ইসলাম জানান, তার নেতৃত্বে ৭ সদস্যের টিম রোববার ওই এলাকায় অভিযানে নামেন। এ সময় চরপাতা ইউনিয়নের লেজপাতা কেরানীবাজার বেপারী বাড়ি থেকে মহিউদ্দিনকে আটক করা হয়। ওই এলাকায় মাদক বিক্রির জমজমাট আসর বসে এমন সংবাদে তাদের টিম অভিযান চালায়। আটক মহিউদ্দিনের বিরুদ্ধে দৌলতখান থানায় মামলা দেয়া হয়। আসামী দেহ ও তার ঘর তল্লাশী করা হয়।
প্রথমে আসামীর প্যান্টের পকেটে পলিব্যাগ যুক্ত অ্যামিফিটামিনযুক্ত মাদক ইয়াবার ৩শ পিচ পাওয়া যায়। অভিযোগ রয়েছে মহিউদ্দিন বিক্রয়ের জন্য মাদকের চালান তার ঘরে সংরক্ষণ করে। পরে তা অল্প অল্প করে বাইরে নিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে বিক্রি করে থাকে। পরে তার বাড়িতে তল্লাশি করে অপারেশন টিম সদস্যরা। স্থানীয়রা জানান, মহিউদ্দিনের একটি গ্রুপ রয়েছে। যারা ওই ব্যবসায় জড়িত। অপারেশন অফিসার জানান, ওই এলাকায় তাদেও অভিযান অব্যাহত থাকবে। চক্রের সব সদস্যকে আটক করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত