অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৫

remove_red_eye

৩০০

দৌলতখান প্রতিনিধি : অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার দৌলতখানে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে দৌলতখান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে শ্রদ্ধা জানান সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সুরে সুর মিলিয়ে তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান শাখার হিসাব রক্ষক প্রতিমা রানী, নুর মিয়ার হাট শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন, বাংলা বাজার শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজ সহ, নূর মিয়ারহাট ও বাংলাবাজার শাখার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ