বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৯ রাত ১১:১০
৯০৩
জুয়েল সাহা বিকাশ : ভোলা সদর ও চরফ্যাশন উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী মা ইলিশ শিকার করার সময় মাছ ও কারেন্ট জালসহ ১০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সদস্যরা। এছাড়াও বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনা নদী থেকে ৫১ হাজার মিটার জাল জব্দ করা হলেও কোন জেলেকে আটক করা যায়নি।
আটককৃত জেলেদের পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। ভোলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন ও চরফ্যানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোর ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ২২ দিনের জন্য ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মাছ শিরের উপর নিষেধাজ্ঞা করে সরকার। মা ইলিশ নিষেধাজ্ঞার প্রথম দিন বুধবার গভীর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার দায়ে ভোলা সদরের তুলাতলি মেঘনা নদী থেকে ৫ জেলেকে ৫ হাজার মিটার জালসহ ও চরফ্যাশন উপজেলার সামরাজ এলাকার মেঘনা নদী থেকে ৫ জেলেকে ১ হাজার মিটার জাল এবং ৫ কেজি মা ইলিশসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোলা সদরের ৫ জেলেকে ১ বছর করে ও চরফ্যাশন উপজেলার ৫ জেলেকে ১ মাস করে কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন ভোলা সদরের মোঃ সিরাজ মাঝি (৪৫), মোঃ জাহাঙ্গীর মাঝি (৫০), দুলাল হাওলাদার (৩০), হান্নান মোল্লা (১৯) ও আ: রহিম ৩২)। এরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এছাড়াও চরফ্যাশনের মোঃ কামাল (৩০), মোঃ বেলাল (২০), মোঃ রশিদ (৪০), মোঃ জসিম (৩২) ও মোঃ ইলিয়াস (২৫)। এরা চরফ্যাশন উপজেলার ফাতেমাবাদ গ্রামের বাসিন্দা। এছাড়াও বোরহানউদ্দিন থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ৩ কেজি মা ইলিশ, তজুমদ্দিন থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও মনপুরা থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরো জানান, মা ইলিশ রক্ষায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত