অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৬

remove_red_eye

১৬৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আজ মঙ্গলবার বিদ্যালয়ের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব)  মোঃ আজাহারুল হক।
অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, "আজকের ডিসপ্লে ছিল অত্যন্ত সুন্দর ও চমৎকার—একটি অতুলনীয় ও অসাধারণ উপস্থাপনা।" বিএনসিসি’র প্যারেড কমান্ডার ও ডেপুটি কমান্ডারের দক্ষ নেতৃত্বে গার্লস ক্যাডেট, স্কাউট, গার্লস গাইডসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরিবেশনা অনুষ্ঠানকে আরও বর্ণাঢ্য করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহ-শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নৈতিকতা ও শৃঙ্খলাবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  মো: বেলাল হোসেন, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ সোহান সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা), ভোলা, জনাব আব্দুল্লাহ আল মামুন, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম. ছালেহউদ্দিন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকবৃন্দ।
বিকালে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...