অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩১

remove_red_eye

২২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আগামী ২১শে ফেব্রুয়ারি 'শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬' যথাযথ মর্যাদা ও সর্বোচ্চ নিরাপত্তার সাথে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার  মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) ।
 
সভায়  ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানসহ সমগ্র জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ভোলা জেলা পুলিশ সদা তৎপর বলেও জানানো হয়।