অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

মন্ত্রিসভা কেমন হবে, জানালেন মেজর হাফিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫০

remove_red_eye

২৩২

নবীন-প্রবীণের সমন্বয়ে মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল তারাই স্থান পাবেন। নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য। দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না।

হাফিজ বলেন, নাহিদ ইসলাম এবং শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ, রাজনীতির অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধীদল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা করি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের গুণগান নিয়েই ব্যস্ত ছিলেন। কোনো স্বাধীনতা যুদ্ধ এ দেশে হতো না, যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন ৭১-এর মার্চে বিদ্রোহ না করতো।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...