বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৪
২১৯
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।’
এ ৩৭টি বাড়ির মধ্যে বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যদের বসবাস করা বাড়িগুলোও রয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর বাড়ির বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘ওনারা যেভাবে চান সেভাবে হবে। ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে।
কী রেখে যাচ্ছেন পরবর্তী সরকারের কছে আপনার প্রত্যাশা কী থাকবে, আপনার কাজ এগিয়ে নেওয়ার জন্য কী আহ্বান থাকবে- জানতে চাইলে শিল্প এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘সাকসেসরস (মন্ত্রণালয়ের অর্জন) নোট রেখে যাচ্ছি। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার দেশের দায়িত্ব নিয়েছিল, আমরা ১৮ মাস জনগণের স্বার্থে, রাষ্ট্রে যে গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন, তার থেকে দেশকে একটা নতুন গতির মধ্যে নিয়ে আসার জন্য চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য এবং সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য চেষ্টা করেই আমাদের সাকসেসরস নোট রেখে যাচ্ছি তিনটা মন্ত্রণালয়েই।’
তিনি বলেন, ‘ওনারা দেখবেন আমরা কী করেছি, আমরা কী উদ্দেশ্যে মন্ত্রণালয়গুলো চালানোর চেষ্টা করেছি এবং কী ধরনের কাজগুলো নিয়েছি। তারপর ওনারা ওনাদের বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’
বাংলাদেশ দুর্নীতিতে এক ধাপ পিছিয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘টিআইবিকে জিজ্ঞেস করেন।’
সেক্ষেত্রে এই দায়ভার আপনার নিচ্ছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আপনার টিআইবিকে জিজ্ঞেস করতে হবে যে, উনারা যে রিপোর্ট করেছেন রিপোর্টের ভিত্তি কী। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। কারণ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সাথে কথা বলেন হয়তো চিত্র আলাদা পাবেন। আর অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় সংস্কার কমপ্লিট হয়নি। যেমন সেগুলোও আশা করি কমপ্লিট হবে।’
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত