অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ওয়ারেন্টের ৬ আসামী গ্রেফতার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫৫

remove_red_eye

৮০৭



লালমোহন  প্রতিনিধি  :  ভোলার লালমোহনে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার ধলীগৌরনগর ও কচুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. নওয়াব (৫৫), মো. সাত্তার (২৭), মো. বাপ্পী (২৫), মো. হান্নান (৩৫), কচুয়াখালী  গ্রামের মো. রিপন (২২) ও আবু তাহের আরিন্দা (৫০)।
লালমোহন থানার ওসি (ভারপ্রাপ্ত) বশির আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল। রোববার রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করি।