বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৭
২৫৭
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের নাহিদ ইসলাম। এ বিজয় অর্জনের জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেছেন, ঢাকা-১১, আজ আমরা বিজয়ী হয়েছি, কিন্তু আমাদের কাজ এখানেই শেষ নয়। আমাদের সংগ্রাম চলবে-প্রতিটি বাধা অতিক্রম করে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, প্রতিটি ভুল মোকাবিলা করে। আমরা একসাথে একটি নতুন, শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ ঢাকা-১১ গড়বো। আপনারা এই যাত্রার অংশ এবং আপনারাই আমাদের শক্তি।
নাহিদ ইসলাম লেখেন, ‘প্রিয় ঢাকা-১১ এর বাসিন্দারা, আসসালামু আলাইকুম। আপনাদের অসীম ভালোবাসা, আস্থা এবং অক্লান্ত সমর্থনের জন্য আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তা’আলার কাছে অশেষ কৃতজ্ঞতা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। মাফিয়া গোষ্ঠীর হুমকি, ষড়যন্ত্র, অর্থ ও পেশিশক্তির চ্যালেঞ্জ-সবকিছু উপেক্ষা করে আপনারা যে আস্থা আমাকে দিয়েছেন, তা আমাকে বিজয়ী করেছে। আপনারা যে সাহস, নিষ্ঠা ও একতা দেখিয়েছেন, তা আমাদের গণতন্ত্র আরও শক্তিশালী করেছে। আজকের বিজয় সম্ভব হয়েছে এগারো দলের স্থানীয় নেতাকর্মীদের নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের কারণে। আমাদের মা-বোনেরা বাসায় বাসায় প্রচারণা করেছেন, ছাত্র-যুবরা ভোটকেন্দ্রে পাহারা দিয়েছেন। সকলের একতা এবং নিষ্ঠাই এই জয়কে সম্ভব করেছে। শিগগিরই আমি ঢাকা-১১ এর প্রতিটি প্রান্তে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করতে আসব। আমাদের লক্ষ্য শুধু বিজয় নয়। আমরা চাই সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত, ন্যায়ভিত্তিক এবং নিরাপদ ঢাকা-১১।’
ওসমান হাদির বিচার প্রসঙ্গে নাহিদ লেখেন, ‘আমরা ওসমান হাদিসহ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করবো। জুলাই সনদ বাস্তবায়ন, লুটপাট, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান—সবই আমাদের অঙ্গীকার। তরুণদের ক্ষমতায়ন এবং জুলাই প্রজন্মের স্বপ্ন ও অধিকার রক্ষাও আমাদের অঙ্গীকার। এটি আমার জীবনের প্রথম নির্বাচন। প্রচারণার সময় সীমিত ছিল, তাই সবার কাছে পৌঁছাতে পারিনি। তারপরও আপনারা নাহিদ ইসলাম ও শাপলা কলির ওপর আস্থা রেখেছেন এবং জয়যুক্ত করেছেন। এই দায়িত্ব, ইনশাল্লাহ, সততা, নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে পালন করবো।’
সবশেষ শাপলা কলি ও গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করার জন্য ঢাকা-১১ এর সবােইকে আবারও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ইনশাল্লাহ, আমরা একসাথে এগিয়ে যাবো। ইনকিলাব জিন্দাবাদ!’
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত