লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৫
৩২৭
আকবর জুয়েল,লালমোহন: ভোলা-৩ আসনে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদীয় আসনের লালমোহন ও তজুমদ্দিন দুই উপজেলার বাসিন্দাদেরকে অনুরোধ করে বলেন, কেউ যেন আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলীয় কোনো সমর্থকের সাথে যেন রুঢ় ব্যবহার না করে। কারো প্রতি যেন কোনো অন্যায় আচরণ না করা হয়। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয়, তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেন তিনি।
তিনি আরো বলেন, আপনারা আমার উপর আস্থা রেখে বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন। এবারে প্রথমবারের মতো অনেক নতুন ভোটার হয়েছে। তারা আমাকে কখনো দেখেনি। তাদের সাথে আমারো কখনো দেখা হয়নি। তারপরও আমাকে ভোট দিয়েছে। সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ সকলের কাছে। আমি লালমোহন ও তজুমদ্দিন থেকে দুর্নীতির সকল শিকড় উপড়ে ফেলার চেষ্টা করবো। মাদকমুক্ত করার চেষ্টা করব। কোনো মানুষের উপর আমি অত্যাচার করতে দেব না। আমি এমপি হিসেবে শপথ নেওয়ার পর আপনাদের সাথে সরাসরি আমার যোগাযোগ থাকবে। কারো কোনো অভিযোগ থাকলে আমাকে বা আমার প্রতিনিধিকে সরাসরি জানাবেন।
মেজর অব: হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এযাবৎ দশটি নির্বাচন করে সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। নির্বাচনে জয়ী হয়ে তিনি বলেন, এই নির্বাচনে বয়সের কারণে অতীতের নির্বাচনের মতো পরিশ্রম করতে পারিনি। কারো বাড়িতে যেতে পারিনি। কোনো হাট বাজারে জনসংযোগ করতে পারিনি। শুধুমাত্র ইউনিয়নে জনসভায় বক্তব্য রেখে বলেছি, আপনারা এলাকার অন্য কারো দিকে না তাকিয়ে আমাকে দেখে ভোট দিবেন। আমি আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ। তরুণ, যুবক, বয়স্ক সবাই আমার কথায় আস্থা রেখেছেন।
এদিকে বিজয়ী বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুহাঃ নিজামুল হক নাঈম। তিনি নিজের ফেসবুকে এই অভিনন্দন জানান। মুহাঃ নিজামুল হক নাঈম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)র কেন্দ্রীয় মহাসচিব। তিনি প্রথমবারের মতো ভোলা-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেন।
মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন ১,৪৫,৯৯০ ভোট। মুহাঃ নিজামুল হক নাঈম পেয়েছেন ৫৭,৩৫১ ভোট।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত