অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার চারটি আসনেই বিএনপি জোটের নিরঙ্কুশ জয় লাভ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৯

remove_red_eye

২৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দ্বীপজেলা ভোলার চারটি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপি জোটের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। 
ভোলা-১ সদর আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি গরুর গাড়ি প্রতীকে পেয়েছেন ১,০৪,৪৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে  পেয়েছেন ৭৩,৭৭৩ ভোট। জেলা সদরের এই গুরুত্বপূর্ণ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫,০৯২ ভোট। 
ভোলা সদর আসনের ৮ জন প্রার্থীর অপর প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ১১০৩ ভোট, জাতীয় পার্টির আকবর হোসেন নাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট, ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আশ্রাফ আলী ৩০২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ মিজানুর রহমান আম প্রতীকে পেয়েছেন ২১৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী রফিজুল হোসেন সূর্যমুখি ফুল প্রতীকে ১৩৩ ভোট পেয়েছেন। 
ভোলা -২ ( বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে  বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ধানের শীষ প্রতীকে ১,২১,০০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা মোঃ ফজলুল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৩,৪৯৮ ভোট।  
ভোলা -৩ ( লালমোহন ও তজুমদ্দিন ) আসনে  বিএনপির প্রার্থী মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ১,৫১,৭৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির  (বিডিপি) মু. নিজামুল হক নাইম ফুলকপি প্রতীকে পেয়েছেন ৫৫,৬৬০ ভোট। 
 
ভোলা -৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনে ১ লাখ ৮৯ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে   নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষ প্রতীকের  প্রার্থী নুরুল ইসলাম নয়ন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: মোস্তফা কামাল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন  ৮২,৩১৮ ভোট।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...