বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৬
২৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে শান্তি পূর্ণ ভাবে দ্বীপ জেলা ভোলায় জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোলার ৪ টি আসনের ৫২৫ টি কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন করা হয়। তবে ভোলা সদরের একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ করে হামলা চালিয়ে কিছু ব্যালট পেপার ছিনতাই করা হয়। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা শহরের কয়েকটি কেন্দ্রে দেখা যায় ,লাইনে সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ভোটারদের দেখা গেছে তার কাঙ্ক্ষিত ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে।
ভোটারা জানায়,১৭ বছর পর তারা তাদের ভোট প্রয়োগ করতে পেরেছে।ভোটের পরিবেশ খুবই ভালো।তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দিত।কেউ কেউ প্রার্থীদের প্রতি তাদের প্রত্যাশার কথাও জানান।
জেলা রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্য মতে– জেলায় ৪টি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ৫২৫টি কেন্দ্রে চলছে ভোট গ্রহন। এর ১৩১টি কেন্দ্রকে ঝুকিপূর্ন কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। যার মধ্যে ৪৩টি কেন্দ্র দূর্গম চরাঞ্চলে। মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৯২ হাজার ৬৮৮।
এদিকে ভোলা-১ ( সদর ) আসনের সদর উপজেলার আলীনগর স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ করে ব্যালট পেপার ছিনতাই করেছে দুবৃত্তরা। এতে প্রায় দেড়ঘন্টা ওই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলারক্ষাবাহীনি এসে পরিস্থিতি শান্ত করার পর বিকাল দুইটার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফাটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। ৫৬টি ব্যালট পেপার ছিনিয়ে নেয় এবং ৭৬টি উল্টাপাল্টা সিল মেরে রেখে যায়।
এসময ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।এদিকে খবর পেয়ে কেন্দ্রে ছুটে যান ভোলা-১ আসনের বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
এদিকে খবর পেয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নেতৃত্ব আইন শৃঙ্খলাবাহিনীর অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়। পরে দুপুর ২ টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত