বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০
২০১
বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া সারাদেশে উৎসবমুখর পরিবেশে ২৯৯টি আসনে সম্পন্ন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এখন চলছে গণনার জন্য অপেক্ষা। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে আবারো নিজেদের অবস্থান জানিয়েছে ভারত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জানতে চান এক সাংবাদিক।
জবাবে তিনি বলেছেন, ‘আর কয়েক ঘণ্টার ব্যাপার, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।’
জয়সওয়ালের আরও বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার: আমরা বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে।’
এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এখন চলছে গণনার কাজ। প্রতিটি কেন্দ্রের বাইরে অবস্থান করছেন বিভিন্ন দলের প্রার্থীদের কর্মী-সমর্থক। তারাসহ দেশবাসী এখন ফলাফলের অপেক্ষায়।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় সারাদেশে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্ট হয় ৪৭ দশমিক ৯১ শতাংশ। ভোটগ্রহণ শেষে সেই হার কত, তা এখনো জানা যায়নি।
এবার সেই ভোটবঞ্চিত মানুষেরা ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। পাশাপাশি এবার নতুন ভোটার যারা ছিল, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তাদের আনন্দ আরও বেশি। ভোট দেওয়ার জন্য দুই দিন ধরে বিপুলসংখ্যক মানুষকে উৎসবমুখর পরিবেশে বাস, লঞ্চ, ট্রেনে ঢাকাসহ বিভিন্ন শহর থেকে গ্রামে যেতে দেখা যায়।
নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের প্রচার যেমন ছিল শান্তিপূর্ণ, তেমনি ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত