অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

২০৩

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অনলাইনে প্রচারণা চলতে পারে। এতে আচরণ বিধি ভঙ্গ হবে না।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ২৯৯ আসনে ভোট হবে।

একটি আসনে ভোট স্থগিত। সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে।

তিনি বলেন, এবার নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন এরমধ্যে নারী প্রার্থী রয়েছে ৮১ জন। মোট ৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে স্বশরীরে ভোট অনুষ্ঠিত হবে।

এর আনুমানিক ৫০ শতাংশ সাধারণ ও বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র।মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি।

তিনি বলেন, পোস্টাল ভোট আজ সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে ৯ লাখ ৫৮ হাজার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিউটি ২ হাজার ১০০ জন। ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। 

তিনি আরও বলেন, ভোট পর্যবেক্ষণে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা থাকছে। নজরদারি নিশ্চিতে ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে ৫ লক্ষাধিক।

পোলিং সেন্টারে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কাল থেকে বিতরণ শুরু হবে, সন্ধ্যা নাগাদ কেন্দ্রে চলে যাবে। বডি ওর্ন ক্যামেরার ফিড ইসির কাছে থাকবে। যেখানে ইসির ক্রিটিকাল সিদ্ধান্ত নিতে হবে সেখানে এ ফিড প্রয়োজন হবে।

ভোটে দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটের দিন ব্রিফিং হবে মোট চারবার। ভোটারও গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসঙ্গে গণনা হবে। বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। পুরো দেশের ভোটের ওপর মেজরিটির ভিত্তিতে গণভোটের ফলাফল দেওয়া হবে। ভোটার টার্নআউট ভালো হবে।

তিনি আরও বলেন, ভোটার টার্নআউট ভালো হবে। অনলাইনে প্রচারণা চলতে পারে, তাতে আচরণবিধি ভঙ্গ হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে। কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আমরা সতর্ক নজর রাখতে বলেছি।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। 

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...