অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গিয়ে কল্যাণকর রাষ্ট গঠন করবে : মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫১

remove_red_eye

৩১৮

আকবর জুয়েল, লালমোহন: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, লালমোহন-তজুমদ্দিনসহ সারাদেশে বিএনপি ও ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশে একটি জনপ্রিয় দল। বিএনপি ও ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সুখি -সমূৃদ্ধ বাংলাদেশ গড়তে  বদ্ধপরিকর বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে  ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের  শেষ  জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
মেজর হাফিজ আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে  বিকৃত করেছে আওয়ামী লীগ । 
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিরোধীতা করেছে। তখন তারা রাজাকার-আলবদর বাহিনী গঠন করে এ দেশের মানুষ হত্যা করেছে। এখন তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি শুরু  করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিডিপি সম্পর্কে তিনি  আরো বলেন, নামের শেষে ইসলাম থাকলে সেগুলো ইসলামী দল হয় না, আমাদের দলেও জমিয়তে ওলামায়ে ইসলাম জোটবদ্ধ হয়েছে।তিনি আরও বলেন, হেফাজতে ইসলামীর আমির মাওলানা মহিবুল্ল্যাহ বাবুনগরী জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন, আমি বিএনপি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পরি, রোজা রাখি, আমি নিজেও দু'বার  হজ্জ করেছি। জামায়াতে ইসলামী বা ফুলকপিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবেনা, বেহেশতে যেতে হলে কালেমা, নামাজ, রোযা,  হজ্জ,  যাকাত  এ পাঁচটি স্তম্ভ পালন করলেই বেহেশতে যেতে পারবে মুসলমানরা। আমরা ক্ষমতায় আসলে মসজিদের ইমাম মুয়াজ্জিনের রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতন ভাঁতা দেওয়া হবে। 
তিনি জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লায় ও ফুলকপিতে ভোট দিলে এবং তারা জয়জুক্ত হলে দেশে  মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে। জামায়াতে ইসলামী মহিলাদেরকে ঘরের বাহিরে আসতে দিবে না। তারা দেশটাকে আফগানিস্তান বানাবে। বর্তমানে মহিলারা বিভিন্ন সেক্টরে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। তারা বিমান চালাচ্ছে, দেশ চালাচ্ছে, বিচারক হচ্ছে, সবক্ষেত্রে মহিলাদের অবদান দেখা যাচ্ছে।  এজন্য সকল মহিলাদের ধানের শীষে ভোট দেয়ার জন্য বলেন। 
লালমোহন উপজেলা  বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের  সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহরুখ হাফিজ ডিকো, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জেলা বিএনপির নেতা এ্যাডভোকেট  মোঃ সালাউদ্দিন বাচ্ছু, এ্যাডভোকেট আমিনুল ইসলাম ফিরোজ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ সফিউল্লাহ হাওলাদার, মোঃ ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল, , প্রেসক্লাব সভাপতি মোঃ সোহেল আজীজ শাহীন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম হাওলাদার সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...