অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৮

remove_red_eye

২৮৪

দৌলতখান প্রতিনিধি: ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দৌলতখান উপজেলার মধ্যবাজারে আয়োজিত এ জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও মহিলা সহ সাধারণ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, “ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীক সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সততা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি।তিনি অতীতের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ সকলের কাছে ধানের শীষের ভোট এবং সকলের দোয়া চান।
জনসভা স্থলে সকাল থেকেই একে একে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল আসতে থাকে।
 জনসভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করার আহ্বান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...