অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নয়ন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪১

remove_red_eye

১১৯

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: ভোলা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা এমন একটি দলকে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছি, যাদের স্বাধীনতা সার্বোভমত্বে অবদান ছিলো না বরং তারা বিপক্ষে অবস্থান নিয়েছিলো। একাত্তরে একদিকে ছিলো তাদের দাসত্বের শৃঙ্খল, আরেক দিকে ছিলো স্বাধীনতার জন্য মুক্তির সংগ্রাম। এরা দাসত্বের শৃঙ্খলকে সেদিন আলিঙ্গন করেছিলো। শুধু তাই নয়, ওরা আমাদের কম বয়সী মা-বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো। মা-বোনদের সম্মান, ইজ্জত ওরা সেদিন নিলামে তুলেছিলো। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে পাক বাহিনীর কাছে হত্যা করার জন্য তুলে দিয়েছিলো। 
সোমবার (৯ ফেব্রুয়ারী) চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছরে ওরা একই চেহারায় আবির্ভুত হয়েছিলো। ফ্যাসিবাদের সাথে একাকার হয়ে রাজনীতি করেছে। একদিকে ছিলো ফ্যাসিবাদকে চিরস্থায়ী বন্দোবস্ত করার অপচেষ্টা, অপরদিকে গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠিত করার আকাঙ্খা যার নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ওরা কিন্তু গণতন্ত্রের আকাঙ্খাকে ধারণ করেনি। ওরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিলো।
তিনি চরফ্যাশন উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ইতোমধ্যে তারকে রহমানকে চরফ্যাশনে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, বিএনপি ক্ষমতায় আসলে চরফ্যাশনে মেডিকেল কলেজ স্থাপন, নদী ভাঙ্গন রোধ ও ভোলা-বরিশাল সেতু স্থাপন করবেন।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য আলী লেলিন ও এছাড়া উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...