অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে: ভোলায় নৌ প্রধান এম নাজমুল হাসান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৮

remove_red_eye

১৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে সংক্ষিপ্ত সফরে ভোলায় এসেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। সোমবার দুপুরে তিনি ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূর্ব প্রস্তুতি, সম্ভাব্য ঝুঁকি এবং সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় জেলা প্রশাসন, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌবাহিনী প্রধান। এ সময় তিনি বলেন, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে লক্ষ্যে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। উপকূলীয় ও নদীবেষ্টিত এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। আমাদের সাথে রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। আমরা সকলে মিলে চমৎকার একটি সমন্বয়ের মাধ্যমে প্রশাসনকে সহায়তা করে যাচ্ছি। এবং নির্বাচন কমিশন যাতে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয় সেজন্য আমরা আমাদের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছি। ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন ফলাফল ঘোষণা করা পর্যন্ত এবং ফলাফল ঘোষণার পরবর্তী সময় যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আমরা সেই বিষয়গুলি লক্ষ্য রাখবো।
এডমিরাল এম নাজমুল হাসান আরও বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী অন্যান্য বাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা নিয়েও প্রয়োজনে পরিস্থিতি মোকাবেলা করা হবে।
এ সময়ের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপকূলীয় জেলা ভোলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রয়েছে বিশেষ নজর। এমন প্রেক্ষাপটে নৌবাহিনী প্রধানের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...