অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪

remove_red_eye

১৯৪

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের সাতটি দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন। পরে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের মাঝের গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে মুদি মালামাল, ইলেকট্রনিক্স সামগ্রী, নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে প্রথমে সুমন স্বর্ণকারের জুয়েলারি দোকানে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও ছয়টি দোকানে। এতে সুমনের জুয়েলারি দোকান, সজীবের ইলেকট্রনিক্স দোকান, শরীফ ঢালীর মুদি দোকান ও একটি মালামালের গুদামঘর, মাকসুদের জাল-বটের দোকান ও গুদাম এবং আব্বাস তালুকদারের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
সরেজমিনে পরিদর্শন করে জানা যায়, সুমনের জুয়েলারি দোকানে প্রায় ৮ লাখ টাকার স্বর্ণ,ইলেকট্রনিক্স দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল,শরীফ ঢালীর দোকানে মুদি মালামাল ও নগদ অর্থসহ ৮০–৯০ লাখ টাকা,মাকসুদের দোকানে প্রায় ৫০ লাখ টাকা, এবং আব্বাস তালুকদারের মুদি দোকানে নগদ অর্থসহ ৭০–৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হবে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...