অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় ভোটার সচেতনতায় ভ্রাম্যমাণ সঙ্গীত ট্রাকের কার্যক্রম শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৯

remove_red_eye

১৯৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ভোলায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাক সঙ্গীত কার্যক্রম। গানের ছন্দে ছন্দে ভোটের আচরণবিধি, ভোটাধিকার ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে ভ্রাম্যমাণ ট্রাক সঙ্গীতের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণের অংশগ্রহণ। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সাংস্কৃতিক মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।
জেলা প্রশাসক আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলতে হবে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরিতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে ঘুরে নির্বাচনী গান পরিবেশন করবে। গানে গানে ভোটের নিয়ম-কানুন, ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয় তুলে ধরা হবে। এতে বিশেষ করে নতুন ভোটার ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছেন আয়োজকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...