অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

আজ ভোলায় আসছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২৬

remove_red_eye

২২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আজ ভোলায় আসছেন চরমোনইয়ের পীর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভোলা সদর-১ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃ ওবায়দুর রহমান এর নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন চরমোনাইয়ের পীর। শনিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন। 
ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান জানান, তার নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ভোলায় আগমন করবেন এবং প্রধান অতিথি হিসেবে ভোলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এছাড়াও উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর এর  সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আকতার হোসাইন ভুঁইয়া, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, জেলা প্রচার সম্পাদক এইচ এম ইব্রাহিম, সদর থানা সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম, ছাত্র আনদোলনের সাবেক জেলা সভাপতি এইচ এম মাহমুদুল হাসানসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বক্তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তাঁরা আগামী দিনের ভোলাকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুখী জেলা হিসেবে গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...